Thursday, 27 August, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

1st Asian Yoga Championship 2019 (Sports Life TV)

1st Asian Yoga Championship 2019 (Sports Life TV)У вашего броузера проблема в совместимости с HTML5
1st Asian Yoga Championship 2019 (Sports Life TV) ১ম এশিয়ান ইয়োগাসান স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ভারত রানার্স আপ বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত এবং জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের আয়োজনে, গ্লোবাল ইয়োগা এলাইন্স ও এশিয়ান ইয়োগাসান স্পোর্টস ফেডারেশনের দিক নির্দেশনায় অনুষ্ঠিত “প্রথম এশিয়ান ইয়োগাসান স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯” এ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রানার্স আপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক ইন্ডিভিজুয়াল, ট্রাডিশনাল ইয়োগা, রিদিমিক পেয়ার ও আর্টিস্টিক পেয়ার এই চার ইভেন্টে ভারত পায় ১৬টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ। বাংলাদেশ এর অর্জন ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ, ভারত, হংকং, শ্রীলঙ্কা ও ভুটান থেকে মোট ১০০জন খেলোয়াড় অংশ গ্রহন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন সাংস্কৃতিক মন্ত্রী কে এম খালিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়োগা এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ড.গোপাল জি, এশিয়ান ইয়োগাসান স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট রমেশ লোহান ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, মো: মাসুদ করিম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের প্রেসিডেন্ট, কবির বিন আনোয়ার, সাধারণ সম্পাদক ম হামিদ ও চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির চেয়ারম্যান মো: হারুন সহ অন্যান্য কর্মকর্তারা। দিন ব্যাপী এ চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি সম্প্রচারিত হয় Sports Life TV তে
Мой аккаунт