Monday, 10 August, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

৩৫ হাজার ইভিএম প্রস্তুত | ETV News

৩৫ হাজার ইভিএম প্রস্তুত | ETV NewsУ вашего броузера проблема в совместимости с HTML5
প্যাকেজের বিষয়: ৩৫ হাজার ইভিএম প্রস্তুত প্রতিবেদক: স্মৃতি মন্ডল ঢাকার দুই সিটির ভোটে প্রায় ৩৫ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন। এক থেকে দেড় মিনিটেই ইভিএমে ভোট দেয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বেশ কিছু কেন্দ্রের ভোটার ও ভোট কক্ষের হিসাব কষে দেখা গেছে দেড় মিনিটে ভোট শেষ করলেও সব ভোটারের ভোট শেষ করতে লাগবে দশ ঘণ্টারও বেশি সময়। ঢাকা সিটির ২৩ লক্ষাধিক ভোটারের জন্য ৩৪ হাজার ৮শ’ ৬৯ টি ইভিএম প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন। উত্তর সিটির জন্য ১৫ হাজার ৬শ’ ৯২ এবং দক্ষিণ সিটির জন্য ১৩ হাজার ১শ’ ৭৬টি ইভিএম মেশিন। প্রশিক্ষণ ও প্রদর্শনীর জন্য রয়েছে আরো ৬ হাজার ইভিএম। দুই সিটির ২ হাজার ৪শ’ ৬৮ ভোট কেন্দ্রে কক্ষের সংখ্যা ১৪ হাজার ৪শ’ ৩৪। প্রতিটি ভোট কক্ষের জন্য থাকবে সমান সংখ্যক ইভিএম। প্রস্তুত থাকবে আরো ১৪ হাজার ৪শ’ ৩৪টি ইভিএম। প্রতিটি ভোটকক্ষে একটি ইভিএমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত গড়ে সাড়ে তিনশ থেকে ৫শ’ ভোটার ভোট দিতে পারবেন। ইভিএমে প্রথমে আঙ্গুলের ছাপ দিতে হবে। ভোটার শনাক্ত হওয়ার পর গোপন কক্ষে রাখা ব্যালট ইউনিটে পছন্দের প্রতীকে সাদা বোতাম চেপে নিচের সবুজ বোতাম চেপে নিশ্চিত করতে হবে ভোট। এভাবে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে হবে। কোন প্রার্থীকে ভোট দিতে না চাইলে লাল বোতাম চেপে ভোট নিশ্চিত করতে হবে। ভোট দেয়া শেষ করতে একজন ভোটারের সময় লাগবে এক থেকে দেড় মিনিট। উত্তর সিটির সাত নম্বর ওয়ার্ডের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে ভোটার ৩ হাজার ১শ’ ৬৮। ভোট কক্ষ ৭টি। যেখানে গড়ে প্রতি কক্ষে ভোট দিবেন ৪শ’ ৫৩ জন। একজন ভোটারের ১ মিনিট সময় লাগলেও সবার ভোট দিতে সময় লাগবে সাড়ে সাত ঘণ্টা। আর দেড় মিনিটে ভোট দিতে প্রত্যেকের সময় লাগবে ১১ ঘণ্টার বেশি। এরকম বেশকিছু কেন্দ্র রয়েছে, যেখানে নির্ধারিত সময়ে ভোট শেষ হওয়া নিয়ে সংশয় থাকছে। ভোটের দিন পর্যন্ত ইভিএম প্রদর্শনী চলবে। নিরপেক্ষ সংবাদের জন্য একুশে টেলিভিশনের রয়েছে দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। প্রতিদিন সকাল ০৯টায়, বেলা ১১টায় সারাদেশের সংবাদ, দুপুর ০১টায়, দুপুর ০২টায়, সন্ধ্যা ০৬টায় চট্টগ্রামের সংবাদ, সন্ধ্যা ০৭টায়, রাত ০৯টায়, রাত ১১টায় এবং মধ্যরাতের সংবাদ রাত ০১টায় প্রচার হয়। ইটিভিতে প্রচারিত সব খবর ইউটিউবের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয়। একুশে টিভিতে প্রচারিত সব জাতীয়, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল https://goo.gl/LJdbpT Channel Introduction====== Ekushey Television (ETV) (Bengali: একুশে টেলিভিশন) is a private satellite television channel in Bangladesh. It broadcasts from Kawran Bazar, Dhaka. Ekushey Television is the first Bangladeshi private television channel to broadcast national and international news in Bangladesh.Its official transmission began on 14 April 2000. In 2011, Ekushey became the first Bangladeshi channel to live stream all its content online to viewers around the globe, through its official website(http://ekushey-tv.com/). The channel is considered the most popular TV channel in Bangladesh due to its news and other innovative programs. চ্যানেল পরিচিতি: একুশে টেলিভিশন বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন স্টেশন। ২০০০ সালের ১৪ই এপ্রিল এটি সম্প্রচার কার্যক্রম শুরু করে। টিভি চ্যানেলটির খবরে নতুনত্ব ও অভিনবত্ব থাকার কারণে দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে। দেশ বিদেশের সর্বশেষ খবর, নাটক, সিনেমা, ডকুমেন্টারিসহ নানা খবর ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারিত হয় একুশে টেলিভিশনে। Copyright//কপিরাইট======== All uploaded video is copyrighted to Ekushey Television Ltd (Etv).Also we have some third party content with proper authorization. Some contents are used for educational purpose under fair use. Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ‍ You can share, Comment, like on our video, Also if you wish you can embed our video on your website. But Please don't copying or duplicating the content. Any unauthorized re uploaded, copying and publishing is strongly prohibited. আমাদের ভিডিও আপনাদের ভাল লাগলে কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান। আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যতখুশি শেয়ার করতে পারেন। কিন্তু পুন: আপলোড করবেন না। একুশে টিভির চ্যানেলে আপলোডকৃত সকল কনটেন্টের মালিকানা একুশে টেলিভিশন লিমিটেড। যথাযথ অনুমতি ব্যতিত আমাদের ভিডিওয়ের বেআইনি ব্যবহার দণ্ডনীয়।
Мой аккаунт