У вашего броузера проблема в совместимости с HTML5
বলিউডের এই সময়কার জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। নেহা কাক্কারের গানের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা-সমালোচনা হয়। অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্ক ভাঙনের পর নেহা নিজেই ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তবে নিজেকে সামলে নিয়েছেন নেহা। নতুন করে প্রেমে জড়িয়েছেন। শুধু তাই নয়, আগামী ভালোবাসা দিবসে বিয়েও করতে চলেছেন এই গায়িকা। এমন গুঞ্জনই উড়ে বেড়াচ্ছে বলিউডের বাতাসে। কিন্তু কাকে বিয়ে করছেন নেহা? শোনা যাচ্ছে, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক আদিত্য নারায়ণকেই জীবনসঙ্গী করতে চলেছেন তিনি। আদিত্য হচ্ছেন কিংবদন্তি সঙ্গীত তারকা উদিত নারায়ণের ছেলে। জানা গেছে, ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানে একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছেন নেহা ও আদিত্য। সেটাকেই পূর্ণতা দিতে চলেছেন।
Enjoy and stay connected with us:
Subscribe to Jamuna Television on
YouTube https://Youtube.com/jamunatvbd
Like Jamuna Television on
Facebook https://fb.com/JamunaTelevision
Follow Jamuna Television on
Twitter https://twitter.com/JamunaTV
For More update visit https://www.jamuna.tv
#JamunaTV #Jamuna_Television #Jamuna_News