বাড়ির পিছনে পড়ে ছিল বহু বছরের পুরনো বাক্স। বাক্স খুলতেই বদলালো দম্পতির ভাগ্য !!!
У вашего броузера проблема в совместимости с HTML5
মানুষের ভাগ্য যে কখন কী ভাবে বদলে যায়! সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ভাগ্য বদলের কাহিনি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
যিনি পোস্ট করেছেন, তিনি বহু ছবি সহযোগে নিজের কাহিনিই ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, কিছু কাল আগে তিনি একটি বাড়ি কেনেন।
বাড়িটি ছিল পুরনো, এবং এর আগেও বহুবার বদল হয়েছিল বাড়ির মালিকানা। বাড়ি কেনার পরে সেখানে থাকা শুরু করেন নতুন মালিক এবং তাঁর স্ত্রী। তখনও তাঁরা জানতেন না যে, এই বাড়িই তাঁদের ভাগ্য বদলে দিতে চলেছে।
বাড়িটির ভগ্নদশা দেখে তাঁরা বাড়ি মেরামতির সিদ্ধান্ত নেন। প্রথমে একতলাটি সারানো হয়। তখনও পর্যন্ত সব ঠিকঠাকই ছিল।
তার পরে বাড়ির বেসমেন্টটি সারাই শুরু হয়। সেই সময়ে বেসমেন্টের ছাদ পরিষ্কার করতে গিয়েই হঠাৎ একটি বাক্স বেরিয়ে আসে। কৌতূহলী হয়ে সেই বাক্স খুলে ফেলেন দম্পতি। তার পরেই ঘটে অবিশ্বাস্য ঘটনা।
তাঁরা দেখেন, বাক্সের ভিতরে রয়েছে একটি পুরনো খবরের কাগজের মোড়ক। মোড়ক খুলে দেখা যায়, ভিতরে ১৯৫১ সালের খবরের কাগজে মোড়া কয়েকটি প্যাকেট রয়েছে। সেই প্যাকেটটি খুলতেই চোখ কপালে ওঠে দম্পতির।
দম্পতি দেখেন, মোড়কের ভিতরে প্লাস্টিকের প্যাকেটে রাখা রয়েছে বাণ্ডিল বাণ্ডিল ৫০ মার্কিন ডলারের নোট। সব মিলিয়ে ১৫ লক্ষ মার্কিন ডলার উদ্ধার হয় বাক্সের ভিতর থেকে।
দম্পতির দাবি, যেহেতু এই টাকার কোনও আইনি দাবিদার আপাতত নেই, তাই এই টাকার মালিক তাঁরাই।