Tuesday, 04 August, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

ভারতে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল?

ভারতে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল?У вашего броузера проблема в совместимости с HTML5
এবার কি তাহলে আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল? গতকাল ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সঞ্চালক মোহন ভাগবত মোরদাবাদে বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ভারতের উন্নতির জন্য প্রয়োজন। আমাদের অবিলম্বে একটি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন দরকার। সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মোহন ভাগবতের এই মন্তব্যেই আভাস পাওয়া যাচ্ছে, মোদি সরকারের পরবর্তী অ্যাজেন্ডা ‘টু চাইল্ড পলিসি’ হতে চলেছে। ২০১৫ সালের দশেরা উৎসবের মঞ্চ থেকেই মোহন ভাগবত প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা উত্থাপন করেন। এটি RSS এর উন্নয়ন ইস্যুর অন্যতম। আর মাত্র ১২ দিন পর ভারতের সংসদ অধিবেশন শুরু হবে। বিরোধীপক্ষ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আপত্তি তুলে লাগাতার আন্দোলন,বিক্ষোভে সামিল হলেও ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাগরিকত্ব আইন থেকে পিছু হটার প্রশ্ন নেই। শীতকালীন অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়ে যাওয়ার পর জল্পনা শুরু হয়েছিল এরপরের অ্যাজেন্ডা কী হতে পারে? কিন্তু আজ মোহন ভাগবতের এই বক্তব্যের পর জল্পনা তুঙ্গে উঠেছে যে পরবর্তী অ্যাজেন্ডার ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন’ই হতে পারে । যে আইনের লক্ষ্য হবে ভারতীয়দের দুটি সন্তানের উপকারিতা পরিবার ও দেশের বিকাশে কতটা প্রয়োজন সেটা বোঝানো। ভারতের আসন্ন বাজেট অধিবেশনে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিল আদৌ আসছে কিনা সেটা নিয়েই কৌতুহল তৈরি হয়েছে।
Мой аккаунт