চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায় | Dark Circles Remove | Afroza Parveen
У вашего броузера проблема в совместимости с HTML5
চোখের নিচে কালো দাগ বা Dark Circles কেন হয়?
ঘুম কম হলে তো বটেই এছাড়াও নানা কারণে কালো দাগ পড়তে পারে চোখের নিচে। জিনগতভাবে অনেকের চোখে জন্ম থেকেই কালো দাগ থাকে। এর বাইরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাঢ় হতে পারে চোখের নিচের ত্বকের রং। পাতলা ত্বকের নিচে রক্তের কৈশিক জালিকার কারণে একটা কালোভাব চলে আসে আবার পুষ্টিহীনতা বা বার্ধক্যের কারণে চোখ গর্তের ভেতর ঢুকে গেলেও মনে হয় কালো দাগ পড়েছে চোখের নিচে।
এখন খেয়াল করুন আপনার চোখের নিচে নীলচে নাকি বাদামি দাগ পড়েছে। বাদামী দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণেই। তবে চোখ বেশি কচলালে বা রোদে পুড়েও হতে পারে এমন অবস্থা। এ অস্বস্তি এড়াতে এমন ক্রিম ব্যবহার করুন যাতে সয়া বা সাইট্রাস আছে। এগুলো ত্বক উজ্জ্বল হতে সাহায্য করে। সানস্ক্রিন তো ব্যবহার করতে হবে। এবং চোখ কচলানো চিরতরে বন্ধ করতে হবে। চোখের নিচের দাগ যদি নীলচে হয় তবে দুশ্চিন্তা করবেন না। কৈশিক জালিকায় রক্ত প্রবাহের কারণেই এমন দেখায়।