Tuesday, 25 August, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

হিড়িম্বা রাক্ষসী ও ভীমের মধ্যে কি হয়েছিল? Story of Hidimba ???

হিড়িম্বা রাক্ষসী ও ভীমের মধ্যে কি হয়েছিল? Story of Hidimba ???У вашего броузера проблема в совместимости с HTML5
হিড়িম্বা: (কাশীদাসী মহাভারতের আদি পর্ব ১৩২ পৃষ্ঠা, রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্ব ৬৬ পৃষ্ঠা) কুন্তী সহ পান্ডবদের পুড়িয়ে মারার জন্য দুর্যোধন জতুগৃহ নির্মাণ করেন। কিন্তু বিদুরের সাহায্যে পান্ডবরা রাতের অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। সারা রাত হেঁটে তারা এক গহন অরণ্যে প্রবেশ করেন। পথ কষ্টে সকলেই ক্ষুধা তৃষ্ণায় কাতর ছিলেন। ভীম সকলকে এক জায়গায় বসিয়ে পানীয় জল খুঁজতে যান। অনেক সন্ধানের পর তিনি একটি জলাশয় দেখতে পান। নিজে প্রাণ ভরে জলপান করলেন। কিন্তু মা এবং ভাইদের জন্য জল নেবার পাত্র না পেয়ে শেষে নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে নিয়ে চললেন। ভাইদের কাছে এসে দেখলেন, ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে তারা সবাই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে। ভীমের মনে হল এখনই এদের ঘুম ভাঙানো ঠিক হবে না, একটু বিশ্রাম নিক। তিনি কাপড়ের আঁচলে জল নিয়ে তাদের ঘুম ভাঙার অপেক্ষায় বসে রইলেন। এই জঙ্গলেই হিড়িম্ব নামে এক নরখাদক রাক্ষস ও তার বোন হিড়িম্বা বাস করত। তাদের ভয়ে কাক পক্ষিও এই জঙ্গলে ঢোকার দুঃসাহস দেখাত না। দীর্ঘদিন পর বনের মধ্যে মানুষের গন্ধ পেয়ে হিড়িম্ব বোনকে বললেন, যাও ওই মানুষগুলোকে বধ করে নিয়ে এসো অনেক দিন পর দুই ভাইবোনে মিলে পেট ভরে নরমাংস খাবো। দাদার আদেশে হিড়িম্বা মানুষের গন্ধ অনুসরণ করে কুন্তী সহ পঞ্চপাণ্ডবের কাছে উপস্থিত হলেন। কিন্তু দূর থেকে ভীমের বিশাল শরীর ও মনোহর রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি এক স্বল্প বসনা সুন্দরী নারীর রূপ ধারণ করে তার কাছে এসে বললেন, আমি হিড়িম্ব রাক্ষসের বোন হিড়িম্বা। তার আদেশে আমি তোমাদের হত্যা করে খাদ্য হিসেবে নিয়ে যেতে এসেছিলাম। কিন্তু আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি, আমাকে বিবাহ করো। তারপর চলো দুজনে এখান থেকে পালিয়ে যাই। ভীম বললেন সেটা কোনমতেই সম্ভব নয়, আমি আমার মা ও ভাইদের ত্যাগ করতে পারবো না। ইতিমধ্যে বোনের ফিরে আসতে দেরি হওয়ায় হিড়িম্ব সেখানে এসে দেখেন হিড়িম্বা সুন্দরী রমণীর রূপ ধারণ করে ভীমের সঙ্গে কথা বলছে। বোনের মনোভাব আন্দাজ করে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হলেন। তার সমস্ত রাগ গিয়ে পড়ল হিড়িম্বার উপর। দিগ্বিদিক জ্ঞান শুন্য হয়ে বোনকে বললেন, তুই অসতী, বিশ্বাস ঘাতিনী। এই মানুষ গুলোর সাথে তোকেও হত্যা করব। এই বলে সে পান্ডবদের দিকে এগিয়ে গেল। ভীম তাকে বাধা দিলে দুজনের ঘোরতর মল্লযুদ্ধ শুরু হয়। চিৎকার চেঁচামেচিতে কুন্তী সহ অন্যান্য পান্ডবদের ঘুম ভেঙে যায়। ভীম হিড়িম্ব রাক্ষসকে মাথার উপরে তুলে শুন্যে ঘুরিয়ে আছাড় মেরে হত্যা করেন। কুন্তী হিড়িম্বাকে ডেকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। হিড়িম্বা কুন্তীর পা ধরে বললেন মা, আমি আপনার পুত্রকে বিবাহ করতে চাই। ভীম বললেন, এ মায়াবী রাক্ষসী একে বিশ্বাস করা যায় না। হিড়িম্বা বললেন, আমি প্রতিজ্ঞা করছি রাক্ষসী হলেও কোনদিন কারো কোনো অনিষ্ট করব না। যুধিষ্ঠির বললেন, ঠিক আছে তাই হবে। কিন্তু তোমাকে একটা নিয়ম পালন করতে হবে। ভীম সারাদিন তোমার সঙ্গে বিচরণ করবে এবং সূর্যাস্তের পর আমাদের কাছে ফিরে আসবে। হিড়িম্বা সম্মত হলেন। ভীম বললেন, তোমার পুত্রের জন্ম হওয়া পর্যন্ত আমি তোমার সাথে থাকব। হিড়িম্বা বিনা বাক্য ব্যায়ে সব শর্ত মেনে নিয়ে বললেন, তাই হোক। আমকে যখনই স্মরণ করবেন আমি উপস্থিত হবো। তারপর হিড়িম্বা ভীমকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তীতে ভীমের ঔরসে হিড়িম্বার গর্ভে মহা বলবান ও মহা জ্ঞানী ঘটোৎকচের জন্ম হয়। এবং পূর্ব শর্ত অনুযায়ী ভীম তাদের ত্যাগ করে চলে আসেন। tags: Hirimba, hidimba, who was hirimba, bhima, bhim, pandava, panch pandava, why did bhima married hirimba, kunti, Duryodhan, jatugriha, yudhisthir, how pandavas survived from jatugriha, হিড়িম্বা, হিড়িম্ব, ভীম, ভিম, ঘটোৎকচ, কুন্তী, যুধিষ্ঠির, ভীম ও হিড়িম্বা, জতুগৃহ, বিদুর, দুর্যোধন, ভীমের স্ত্রী, ঘটোৎকচের জন্ম, ঘটোৎকচের মা কে, ঘটোৎকচের বাবা কে,hidimba rakshasi,hidimba devi temple,hidimba vadh,hidimba parvat,hidimba, bhima, hidimba and bhima, হিড়িম্বা, #হিড়িম্বা রাক্ষসী, ভীম, হিড়িম্বা ও ভীম, ঘটোৎকচ, ভীম ও হিড়িম্বা, Hirimba, hidimba, who was hirimba, bhima, bhim, pandava, panch pandava, why did bhima married hirimba, kunti, Duryodhan, jatugriha, yudhisthir, how pandavas survived from jatugriha, হিড়িম্বা, হিড়িম্ব, ভীম, ভিম, ঘটোৎকচ, কুন্তী, যুধিষ্ঠির, ভীম ও হিড়িম্বা, জতুগৃহ, বিদুর, দুর্যোধন, ভীমের স্ত্রী, ঘটোৎকচের জন্ম, ঘটোৎকচের মা কে, ঘটোৎকচের বাবা কে,hidimba rakshasi,hidimba devi temple,hidimba vadh,hidimba parvat,hidimba, bhima, hidimba and bhima, হিড়িম্বা, #হিড়িম্বা রাক্ষসী, ভীম, হিড়িম্বা ও ভীম, ঘটোৎকচ, ভীম ও হিড়িম্বা, YouTube channel? https://www.youtube.com/alokpat Facebook? https://www.facebook.com/alokpat4you/ Instagram? https://www.instagram.com/alokpat4u/ Twitter?? https://mobile.twitter.com/PandaySukanta Blogg? http://alokpat.blogspot.in/?m=1 Sharechat? @alokpat সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে পাশের ঘন্টা (?) বাজিয়ে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন। Credit: music: https://www.bensound.com/ Sound effects: https://www.partnersinrhyme.com/ https://www.soundbible.com/ Green screen effects: https://www.youtube.com/channel/UCwNG7D5foTK8yFCnCDhAkoA Facts: #alokpat #আলোকপাত
Мой аккаунт