У вашего броузера проблема в совместимости с HTML5
২০০৫ সালে ভদ্রলোক ক্রিজ ট্রেমলেট নেমেছেন অভিষেক ওডিআই ম্যাচ খেলতে বাংলাদেশের বিপক্ষে। ন্যাটওয়েস্ট সিরিজের ৪র্থ ম্যাচ। নিজের করা ৫ম ওভারের ২য় বলে শাহরিয়ার নাফিজকে বোল্ড করে জীবনের প্রথম উইকেট শিকার করে নিলেন। পরের বলে তুশার ইমরানকে ০ রানে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিকের সুযোগ পেলেন ট্রেমলেট। এবার ক্রিজে আসলেন আশরাফুল। এবার বলটি আশরাফুলের ব্যাট প্যাডে লেগে স্ট্যাম্পের বেলের উপরে পড়ল। বোল্ড হলেন আশরাফুল। কিন্তু না! বেল পড়েনি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই অভিষেকে হ্যাট্রিক করার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন ক্রিজ ট্রেমলেট।
সেদিন ভাগ্যের জোরে বেচেঁ গিয়েছিলেন আশরাফুল এবং তিনি করেছিলেন ৫২ বলে ৯৪ রান!