মানালি ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন দশ জনের একটি বাঙালি পর্যটকের টিম II HALDIALIVE
У вашего броузера проблема в совместимости с HTML5
মানালি ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন দশ জনের একটি বাঙালি পর্যটকের টিম।দূর্ঘটনায় মৃত এক,হাসপাতালে গুরুতর আহত আটজন। গত 16 তারিখে তারা রওনা দেন ।লক্ষী পুজোর পর তাদের ফেরার কথা ছিল।বারাসাত মধ্যমগ্রাম অঞ্চলের নন্দন কাননের বাসিন্দা প্রশান্ত দাস আজ 21,10,2018 তারিখ সকালে টেলিফোনে এই খবর দেন।সামান্য আঘাতপ্রাপ্ত প্রশান্ত দাস টেলিফোনে তার বাড়িতে জানান,মানালি থেকে রোটাংপাস যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।আচমকা খাদে পড়ে যায় তাদের গাড়ি।ঘটনা স্থলেই মৃত্যু হয় চাঁদপাড়া ডেহপুলের বাসিন্দা বিশ্বজিৎ দাসের।বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি। বাকিরা হলেন নন্দনকানন এর হিমানিশ দাস শম্পা দাস,বুবাই দাস,মিঠুন বিশ্বাস,বারাসাত এর সুমন দাস টুকটুকি দাস। আগামীকাল সকালে মানালির উদ্দেশে রওনা দিচ্ছেন পরিবারের লোকেরা।