У вашего броузера проблема в совместимости с HTML5
নৌকা স্লোগানে উত্তাল হাতিয়া
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আবারো আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয়মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস (আয়েশা আলী)। হাতিয়ার জনপদেসাবেক সাংসদ মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী আয়েশার প্রতি আস্থা রেখেছেন ওইঅঞ্চলের জনগন। এরই মধ্যে পুরোদমে চলছে প্রচার প্রচারনা।
প্রচারপ্রচারণার শুরুতে হাতিয়া আওয়ামীলীগ প্রার্থী আয়েশা ফেরদাউসের আগমন উপলক্ষ্যে হাজার হাজার সমর্থকের সমাগম ঘটে হাতিয়া উপজেলা সদরে। হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তার সমর্থকরা নলচিরা ঘাটে জড়ো হন। নলচিরা ঘাট থেকে নৌকার প্রার্থী তার সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করে উপজেলা সদরে আসেন।এ সময় তারা নৌকা নৌকা স্লোগানে উত্তাল করে তোলেন পুরো এলাকা।
এতে হাতিয়া দ্বীপ কলেজ মাঠে পথসভাটি এক বিশাল জনসভায় রুপান্তরিত হয়। এসময় হাতিয়া দ্বীপ কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়। হাজার হাজার লোকের উপস্থিতিতে হাতিয়া পৌর মেয়র এ.কে.এম ইউছুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আ,লীগ সভাপতি অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ, উপজেলা চেয়ারম্যান মাহাবুব মোরশেদ লিটন,উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।