Pratul Mukherjee - Ami Banglai Gaan Gai
The original composer and singer
আমি বাংলাই গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলাই খুঁজে পাই । ।
আমি বাংলাই দেখি স্বপ্ন
আমি বাংলাই বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলাই কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলাই ভাসি, বাংলাই হাসি, বাংলাই জেগে রই । ।
আমি বাংলাই মাতি উল্লাসে
করি বাংলাই হাহাকার
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলাই চিত্ড়কার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলাই ভালবাসি
আমি বাংলাকে ভালবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি । ।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধাই
মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ । ।
আমি বাংলাই গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলাই খুঁজে পাই । ।
আমি বাংলাই দেখি স্বপ্ন
আমি বাংলাই বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রানের সুর
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ