দেশের আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার এ এম মাসুম একজন পরিচিত মুখ। লন্ডনের নর্থ লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে দা অনারেবল সোসাইটি অব লিংকন’স ইন থেকে ‘ব্যারিস্টার এট ল’ ডিগ্রি অর্জন করেন। ‘দ্যা লইয়ারস অ্যান্ড জুরিস্টস’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার এ এম মাসুম। আইনের বিভিন্ন শাখা যেমন- সিভিল অ্যান্ড ক্রিমিনাল, লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, কোম্পানী, টেলিকমিউনিকেশন, এনভায়রনমেন্টাল, এমপ্লয়মেন্ট প্রভৃতি ক্ষেত্রে কাজ করেন তিনি। বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিটিসিএল, এফডিসি, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মোংলা পোর্ট অথরিটি, ওয়াসা, পিডিবি প্রভৃতি দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে আইনী সহায়তা প্রদান করছেন তিনি। আইন বিষয়ক দেশের অন্যতম জার্নাল ‘দ্যা লইয়ারস অ্যান্ড জুরিস্টস’ এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা বার এসোসিয়েশন, ইন্টান্যাশনাল চেম্বার অব কমার্স ও লন্ডনের সোসাইটির অফ লিংকন’স ইন এর সম্মানীত সদস্য ব্যারিস্টার এ.এম.মাসুম। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজসহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতাও করছেন তিনি।