У вашего броузера проблема в совместимости с HTML5
Slaughter the young woman/তরুণীকে জবাই করে হত্যা
বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জবাই করে হত্যা
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় রেহানা আক্তার (১৭) নামের এক তরুণীকে জবাই করে হত্যার খবর পাওয়া গেছে।
রোববার ভোরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাদরিয়াল গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই তরুণী একই এলাকার মো. আছকর আলীর মেয়ে।
নিহত রেহানার বাবা আছকর আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো সে। পরে আজ ভোরে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রেহানাকে মারধর শুরু করলে তার বাবা আছকর আলী বাধা দিলে তাকেও মারধর করে। একপর্যায়ে সে রেহানাকে জবাই করে পালিয়ে যায়।
share this video: https://youtu.be/XG8y2htOQAM
please subscribe our channel: https://www.youtube.com/channel/UCNhKO784VpzPIrR_mKAFfqw?view_as=subscriber