Monday, 27 July, 2026г.
russian english deutsch french spanish portuguese czech greek georgian chinese japanese korean indonesian turkish thai uzbek

пример: покупка автомобиля в Запорожье

 

Some DU students' Attack on BUET students | 27.10.2017 | CCTV footage

Some DU students' Attack on BUET students | 27.10.2017 | CCTV footageУ вашего броузера проблема в совместимости с HTML5
বুয়েটে চলমান ঘটনাসমূহের হালনাগাদ তথ্য সকলের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২৭ অক্টোবর বুয়েট শহীদ মিনার এবং পলাশি বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বুয়েটের শিক্ষার্থীদের উপর আক্রমণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো। ঘটনার পূর্ণাঙ্গ বিবরণঃ গত ২৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন পদচারী সেতু(ওভারব্রিজ) থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে উঠিয়ে দেয় এবং ক্যাম্পাস ত্যাগ করতে বলে । এই মাদক ব্যবসায়ীদের মধ্যে বুয়েট কর্মচারী কোয়ার্টারের বাসিন্দা রাজু, নকীব, ফয়সাল, শুভ এবং এদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে শনাক্ত করা সম্ভব হয়। এর প্রতিক্রিয়ায় একই দিন বিকেল বেলায় সেই মাদকাসক্তরা সদলবলে ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। তাদের অতর্কিত আক্রমণে নৌযান ও নৌযন্ত্রকৌশল দ্বিতীয় বর্ষের সাজ্জাদ বন্ধন, পুরকৌশল প্রথম বর্ষের মীর মোহাম্মদ তৌসিফ, একই বিভাগের প্রথম বর্ষের মাসুম বিল্লাহ ও ফারদিন, পানিসম্পদ বিভাগের প্রথম বর্ষের জ্যোতির্ময় হালদার, যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের নাজিবুল বাশার রাহাত আহত হয় । পরবর্তীতে রাত দশটার সময় আক্রমণকারীরা পুনরায় ফিরে আসে এবং যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফজলুল হক অভি কে মারধোর করে এবং তার বাইসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় । এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত দের বিরুদ্ধে চকবাজার থানায় বুয়েট প্রশাসন নিজস্ব উদ্যোগে মামলা দায়ের করে । এর পরদিন, ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস ‘ সার্জেন্ট এ এফ জহুরুল হক হল’ থেকে প্রায় ৩০-৪০ জন সশস্ত্র ছাত্র পলাশী থেকে ঢুকে বুয়েট শহীদ মিনারসহ পুরো বুয়েট ক্যাম্পাসে বিনা উসকানিতে অতর্কিতে হামলা চালায় । এই সময় তারা ক্যাম্পাসে অবস্থানরত নিরপরাধ ছাত্রদেরকে বেধড়ক মারধোর করে । এইসময় আক্রমণকারীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, রড, স্ট্যাম্প, ক্রিকেট ব্যাট ইত্যাদি লক্ষ্য করা যায় । তাদের আক্রমণে যন্ত্রকৌশল দ্বিতীয় বর্ষের অর্ণব চক্রবর্তী সৌমিক, চতুর্থ বর্ষের তুরাস হক পিয়াল, যন্ত্রকৌশল বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু মুসা আবদুল্লাহ সৌরভ, একই বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আতিকুল ইসলাম, পুরকৌশল চতুর্থ বর্ষের দিব্য মণ্ডল, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী শামীম হাসান, কেমিকৌশল তৃতীয় বর্ষের অভিষেক মুহুরী এবং দ্বিতীয় বর্ষের সাদমান গুরুতর আহত হয় । বুয়েটের লোগো সম্বলিত টিশার্ট গায়ে থাকায় শেরেবাংলা হলের একজন ক্যান্টিন বয়কেও তারা গুরুতর আহত করে। আহতদের মধ্যে দিব্য মণ্ডলকে স্কয়ার হাসপাতালে এবং অন্যদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় । এর মধ্যে সাদমান এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় । আহতদের সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে । Entire description of the attack: The story dates back to last 26th October, Thursday when few BUET students evicted some drug dealer and drug addicts occupying the foot-over bridge situated on the campus immediately. Residents of BUET staff quarter Raju, Naquib, Faysal, Shuvo and few DU students have identified to involved in drug dealing. In response to this incident, these addicts back by their gang attacked BUET students in their campus. Their vandalism left 2nd year student of WRE Sajjad Bandhan, 1st year student of Civil engineering Mir Mohammad Tausif Billah, Fardin, 1st year student of WRE Jyotirmoy Halder, 1st year student of Mechanical Engineering Najbul Bashar Rahat and Takrim severely injured. Afterward, at around 10 pm, the attacker returned and beat up a 4th year student of Mechanical Engineering (ME) named Fazlul Haue Avi and looted his cell phone and bicycle. A case was filed against the assailants at the Chalkbazar Police station on Thursday night by BUET authority themselves. The next day, 27th October, Friday at around 8 pm, approximately 30-40 armed residents of Sergent A F A Jahurul Haq Hall of Dhaka University made a sudden attack on BUET students near BUET Shaheed Minar without any prior provocation entering BUET campus through Palashi. They beat up innocent students of BUET in their own campus premises ruthlessly. They were observed to be equipped with sharp machetes, hockey-sticks, rod, stamps, cricket bats etc. They attacked and severely injured few BUET students namely Turash Haque Piyal (ME 4th year), Arnob Chakraborty Shoumik (ME 2nd year), Abu Musa Abdullah Sourav (Masters student of ME), Atiqul Islam (Masters student of ME), Dibbyo Mandol (CE 4th year), Shameem Hasan (Masters student), Avishek Muhri (Chemical engineering 3rd year) and Shadman Shahid (EEE 2nd year). Even a canteen boy was not spared from their ravages only because he was wearing a t-shirt bearing the logo of BUET. Among the injured Dibbyo mondal was admitted to Square Hospital and others to Dhaka Medical College Hospital. Since Shadman was critically injured he was transferred to CMH (combined Military Hospital) for better treatment. All injured students are currently out of danger. ভিডিওটির বেটার রেজুলেশন পাওয়া যাবে ইউটিউবেঃ https://www.youtube.com/watch?v=IxvW9cnLvYs&feature=youtu.be
Мой аккаунт