সূর্যগ্রহণ কখন কীভাবে হয় ? (Solar Eclipse with Voice-over)
У вашего броузера проблема в совместимости с HTML5
প্রাচীন ভারতীয় গাঁথা বলে - রাহুর গ্রাসে সূর্য, তাই গ্রহণ হয়। সত্যিই কী তাই ? তাই যদি হয় - তো কে সেই রাহু ? এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কী বলে ? গ্রহণ নিয়ে কুসংস্কারটুকু বাদ দিলে প্রাচীন এই ধারণা পুরোপুরি অসার নয়, কিছুটা সত্য । প্রাচীন এই ধারণাকে বলা যায় আধুনিক ধারণার শৈশবস্থা ।প্রাচীন ধারণার ' রাহু ও কেতু ' প্রকৃতপক্ষে চাঁদের কক্ষ ও পৃথিবীর কক্ষের দুটি সংযোগ বিন্দু - যাদেরকে নোড (node) বলে । নোড-সংযোজক সরলরেখাকে বলা হয় নোডীয় অক্ষ । যে অমাবস্যা বা পূর্ণিমায় এই নোডীয় অক্ষ সূর্য-পৃথিবী সংযোগ রেখার সঙ্গে সমরেখ হয় সেই অমাবস্যা বা পূর্ণিমায় যথাক্রমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় । সেইসময় ওই নোডে (ভারতীয় জ্যোতিষ অনুসারে, রাহু ও কেতুস্থানে) চাঁদকে কিছুক্ষণের জন্য দেখা যায়না ।সাধারণ মানুষকে বোঝানোর জন্য প্রাচীন ঋষিরা তাদের সেই গভীর জটিল উপলব্ধিকে (মনে রাখতে হবে তখন দূরবীণ আবিষ্কার হয়নি) সহজ গল্পের মোড়কে পরিবেশন করতেন ।
[ চন্দ্রগ্রহণ কখন কীভাবে ঘটে ? : https://www.youtube.com/watch?v=YjCVWg3Uq0Y&t=26s ]
26 শে ডিসেম্বর, 2019 সূর্যগ্রহণ | পূর্ণগ্রাস গ্রহণের সময় আকাশে সূর্যকে দেখা যাবে না তখন দেখা যাবে 'Ring of fire' (আগুনের বলয়) ।
সূর্যগ্রহণ খালি চোখে না দেখে কেমন ভাবে দেখা উচিত ?
1) খালি চোখে গ্রহণ দেখা উচিত নয় তাতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি, রোদ চশমা, এক্সরে প্লেট, ওয়েল্ডিং কাঁচ(গ্লাস), ক্যামেরার নেগেটিভ দিয়েও দেখা চলবে না । এভাবে দেখলে চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ।
2) আলোর প্রতিফলন দেওয়ালে ফেলে দেখা যেতে পারে । বিশেষ ভাবে বানানো সোলার গ্লাস ব্যবহার করা যায়। বিড়লা প্ল্যানেটরিয়াম, বা পজিশন্যাল এস্ট্রোনমির বিজ্ঞানীদের পরামর্শ মেনে যা তৈরি করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন বিজ্ঞান-ক্লাবে সুর্যগ্রহণ দেখার চশমা মিলতে পারে।